ভারতে মুসলিম নারী বিক্রির অ্যাপ বানানোয় জড়িত যুবক গ্রেফতার
শতাধিক মুসলিম নারীর ছবি তাদের অজান্তেই আপলোড করে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া বিতর্কিত অ্যাপ ‘বিল্লুবাই’ বানানোয় জড়িত থাকার অভিযোগে একজন যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ২১ বছর বয়সী বেঙ্গালুরু থেকে আটক যুবক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে তার নাম জানা যায়নি।
পুলিশের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, তার টুইটার অ্যাকাউন্টের সূত্র ধরে আইপি এড্রেস বের করে তাকে শনাক্ত করা হয়।
তবে মুম্বাই পুলিশ এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি।
https://digibanglatech.news/news/international/67057/
তাদের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, সে কি একাই এই ধরনের কর্মকাণ্ড করেছে, নাকি সে কোনো সংঘবদ্ধ চক্রের অংশ। এসব বিষয় জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গ্রেপ্তারকৃত যুবককে সোমবারই মুম্বাইতে নিয়ে আসা হয়েছে।
বিতর্কিত ‘বুল্লিবাই’ অ্যাপটি ওপেনসোর্স প্ল্যাটফর্ম গিটহাবে আপলোড করা হয়েছিল। যেখানে সাংবাদিক, সমাজকর্মী, এমনকি জাতীয় পুরস্কার জয়ী বলিউড অভিনেত্রী ও ২০১৬ সালে নিখোঁজ এক ছাত্রীর মাসহ শতাধিক মুসলিম নারীর অজান্তেই তাদের ছবি আপলোড করে নিলামে তোলা হয়।
বুল্লিবাই ও যেই টুইটার হ্যান্ডেলে অ্যাপটির প্রচারণা চালানো হয়, উভয়ের বিরুদ্ধেই মুম্বাই পুলিশ মামলা করে।
মামলা হওয়ার পরই গিটহাব ‘বুল্লিবাই’ অ্যাপটি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলেছে।
ভারতে মুসলিম নারীদের অবজ্ঞা করে এর আগেও ‘সুল্লিডিলস’ নামের একটি অ্যাপ তৈরি করা হয়। যেখানে ৮০ জন মুসলিম নারীর ছবি আপলোড করে নিলামে তোলা হয়। বুল্লিবাই বানানোয় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও ছয় মাস আগে সুল্লিডিল বানানোতে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।